ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
BD24Report-এ একাধিক পদে নিয়োগ, আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন মোবাইল অপারেটরদের কলড্রপ কমানোর নির্দেশ মন্ত্রীর কুমিল্লায় এআই ক্যামেরা চালুর প্রথম দিনেই ৪৪৯ মামলা, জরিমানা সাড়ে ১৫ লাখ দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না: ডিএসসিসি প্রশাসক স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি মাত্র ৫০–৬০ ডলারে স্মার্টফোন পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে সরকার স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না: ডিএসসিসি প্রশাসক

দুর্বৃত্তদের গুলির নির্দেশ পুলিশের আইনেই বলা আছে: ডিএমপি কমিশনার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

যারা ককটেল এবং বাসে আগুন দেয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ পুলিশ আইনেই বলা আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ. সাজ্জাত আলী।আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, নাগরিকদের সাইবার অপরাধের অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানে ২৪ ঘণ্টা কাজ করবে ডিএমপির সাপোর্ট সেন্টার। থানার সামনে নিরাপদ পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করার ঘটনায় তিনি বলেন, এতে করে পুলিশের মনোবল ভেঙ্গে যাবে। তাই পুলিশের সাথে বাজে ব্যবহার, তাদের আঘাত করবেন না।

প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে থানায় দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর ইসলামসহ তিনজন আহত হন।

পুলিশ দায়িত্ব পালন না করলে ৫ আগস্টের পর পর যেভাবে নিজের বাসা বাড়ির নিরাপত্তায় লাঠি নিয়ে রাত জেগে পাহাড়া দিতে হয়েছে তেমনটা করতে হবে বলেও হুঁশিয়ারি দেন শেখ সাজ্জাত আলী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

BD24Report-এ একাধিক পদে নিয়োগ, আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা

দুর্বৃত্তদের গুলির নির্দেশ পুলিশের আইনেই বলা আছে: ডিএমপি কমিশনার

আপডেট সময় ১২:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫