ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ সংলগ্ন মানিক এভিনিউতে মানুষ সমবেত হতে শুরু করেছেন। একের পর এক মিছিল স্লোগানসহ এভিনিউতে প্রবেশ করছে। সরেজমিনে দেখা যায়, অংশগ্রহণকারীরা ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছে।
শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক এভিনিউয়ের প্রবেশ পথগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার বিপুল সংখ্যক টহল দিচ্ছে।
জানাজার নামাজ বাদ জোহর অনুষ্ঠিত হবে। পরে মরদেহ কবি নজরুলের পাশে সমাহিত করা হবে বলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে।
শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার মারা যান।
গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছায় মরদেহ। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। আজ সকালেই মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫
মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ
ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে
ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা
অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী
জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার
হাদির জানাজায় অংশ নিতে একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ৩৯২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























