বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হওয়া এই জানাজায় লাখো মানুষ অংশ নেন।
জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন প্রাঙ্গণ পরিণত হয় মানুষের ঢলে—যেন সেদিন সেখানে এক খণ্ড বাংলাদেশ জমায়েত হয়েছিল।
হাদিকে হারানোর শোকে উপস্থিত জনতার চোখে ছিল অশ্রু। কেউ নিঃশব্দে কাঁদছিলেন, কেউ আবার কান্নায় ভেঙে পড়েন। অশ্রুসিক্ত চোখে লাখো মানুষ প্রিয় নেতাকে শেষ বিদায় জানান। জানাজায় ডাকসু ভিপি সাদিক কায়েম ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে আবেগ ধরে রাখতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমেও হাদির মৃত্যুতে শোক আর ভালোবাসার বার্তা ছড়িয়ে পড়ে।
সবশ্রেণীর মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী গণসংযোগে বেরিয়ে রাজধানীর বিজয়নগর এলাকায় যাওয়ার পথে দুর্বৃত্ত ফয়সাল করিম মাসুদের গুলিতে তিনি গুরুতর আহত হন।
এরপর টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ শরীফ ওসমান বিন হাদি।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫
মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ
ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে
ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা
অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী
জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক
হাদিকে হারিয়ে কাঁদছে বাংলাদেশ
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৪:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ১৫৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























