ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে মরদেহ নিয়ে রওনা হন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্যরা।
সংসদ ভবন সংলগ্ন এলাকা থেকে মরদেহবাহী গাড়ি ছাড়ার সময় বিপুল জনসমাগমের কারণে গাড়ির চলাচল নির্বিঘ্ন রাখতে গাড়ির ছাদে উঠে জনতাকে সামলানোর চেষ্টা করতে দেখা যায় হাসনাত আবদুল্লাহ, সাদিক কায়েম ও আবদুল্লাহ আল জাবেরকে। এ সময় অসংখ্য মানুষ স্লোগান দিতে দিতে মরদেহবাহী গাড়ির সঙ্গে হেঁটে যেতে থাকেন।
এর আগে সকালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থিত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
শনিবার সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। বেলা একটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আশপাশের এলাকায় জনসমাগমে পূর্ণ হয়ে ওঠে। ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
ইনকিলাব মঞ্চ জানায়, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জানাজার নামাজ পড়ান বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫
মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ
ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে
ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা
অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী
জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার
হাদির লাশবাহী গাড়ির ছাদে হাসনাত-সাদিক, জনতাকে সামলানোর চেষ্টা
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৪:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ২৯৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























