ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে অত্যন্ত ভয়াবহ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আক্রমণ বলে মন্তব্য করেছে সংস্থাটি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এইচআরডব্লিউ হত্যাকাণ্ড ও সাংবাদিকদের ওপর সহিংস হামলার তীব্র নিন্দা জানায়। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, “ওসমান হাদির হত্যাকাণ্ড অত্যন্ত ভয়াবহ। আগস্টের পর থেকে দেশে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে, তা বন্ধ করতে বাংলাদেশ কর্তৃপক্ষকে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভয়ংকর আঘাত। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পরিসরে কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উসকানি এমন এক পরিবেশ সৃষ্টি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী, শিল্পী এবং সংস্কৃতিকর্মীরা ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়ছেন।
বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের সরকারকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫
মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ
ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে
ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা
অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী
জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান গবেষক
ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৫:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ৩২৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























