ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি ইরানের হামলায় ‘হাজার হাজার’ মার্কিন সেনা নিহত: মুখ ফসকে গোপন তথ্য ফাঁস ট্রাম্পের উরুগুয়ে ম্যাচের আগেই মায়ামিতে মায়ের সাথে দেখা হচ্ছে ভোজিনহার বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে তিনি ‘টোটাল কিলার’: ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান প্রতিবেশীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে, ইরানের কাছে না থাকা অন্যায্য: ট্রাম্প সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে, মেসিই সর্বকালের সেরা: রোনালদো রাতারাতি বদলে গেল নিরাপত্তা ব্যবস্থা, মমতার বাড়ি থেকে সরিয়ে নেয়া হলো পুলিশি নিরাপত্তা

জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২৭১৩ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুই দিন কমানো হয়েছে এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা আগের ৫–১১ জানুয়ারির পরিবর্তে ৫–৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আপিল নিষ্পত্তির সময় ১২–১৮ জানুয়ারির পরিবর্তে ১০–১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। সংশোধিত তফসিল অনুযায়ী, ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে এবং ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।

এ ছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি

জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন

আপডেট সময় ০৮:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫