লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আট বছরের শিশু আয়েশা আক্তার নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা বেলাল হোসেন ও দুই বোন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর ১০০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ভয়াবহ বর্ণনা দেন বিএনপি নেতা বেলাল হোসেন। তিনি বলেন, “ঘরের দুই দরজায় তালা লাগানো ছিল। আগুন দেওয়ার সময় আমি বউ আর দুই ছেলেকে নিয়ে কোনোমতে বের হতে পারি। তিনটা মেয়ে অন্য রুমে ঘুমাচ্ছিল। দুইজনকে বের করতে পারলেও ছোটটাকে আর পাইনি। পাঁচ মিনিটের মধ্যেই পুরো ঘর ছাই হয়ে যায়। আমার ছোট মেয়ে আয়েশা ঘটনাস্থলেই পুড়ে মারা গেছে।”
ঘটনাস্থলেই মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মা নাজমা আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “ঘরের পাশে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। আগুন মুহূর্তের মধ্যে দরজার দিকে উঠে যায়। বিদ্যুতের কাটআউট খুলে এসে দেখি সব শেষ—আমার কলিজার টুকরা আয়েশাও পুড়ে গেছে।”
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিত কুমার সাহা জানান, কমলনগর উপজেলা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “দরজায় তালা দিয়ে ও পেট্রোল ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এখনো মামলা হয়নি। আগুন লাগানোর কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।”
উল্লেখ্য, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার মেয়ে আয়েশা আক্তার (৮) নিহত হয়। এ ঘটনায় বেলাল হোসেনসহ তার দুই মেয়ে স্মৃতি আক্তার (১৭) ও বিথি আক্তার (১৪) দগ্ধ হন। বর্তমানে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং তার দুই মেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!
আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার
কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার
ইমামতি করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি, সিজদায় মুসল্লিদের রেখে পালালেন আসামি
‘দেবদূতের মতো দেখায়, কিন্তু টোটাল কিলার’—মোদিকে নিয়ে ট্রাম্পের ব্যতিক্রমী মন্তব্য
নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু
সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি
ইরানের হামলায় ‘হাজার হাজার’ মার্কিন সেনা নিহত: মুখ ফসকে গোপন তথ্য ফাঁস ট্রাম্পের
উরুগুয়ে ম্যাচের আগেই মায়ামিতে মায়ের সাথে দেখা হচ্ছে ভোজিনহার
বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
বিএনপি নেতার ঘরে আগুন; দুই মেয়েরে বাঁচাতে পারলেও ছোটটারে পাইনি, ও জ্বলে গেছে ঘটনাস্থলেই
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১১:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ৩৮৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























