ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত বিপৎসীমায় কাপ্তাইয়ের পানি, খুলে দেওয়া হচ্ছে ১৬ জলকপাট বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় এসে যা বললেন সেই তরুণী ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন রাশেদ খান বন্যায় ভেসে এলো সিন্দুক, খুলতেই মিলল ৭৫ লাখ টাকা  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেওয়া ঠিক নয়: শিবির সভাপতি ভারতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকেই মেয়াদউত্তীর্ণ বিস্কুট খাওয়ালো স্থানীয়রা

মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে: শ্রম উপদেষ্টা 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৯১৪ বার পড়া হয়েছে

এবার শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, টিএনজেড ও মাহমুদ গ্রুপের মালিকানাধীন জমি, বাড়ি, ফ্যাক্টরি ও অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে তাদের সব শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে। মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এ বিষয়ে কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, অন্যান্য যেসব ফ্যাক্টরির মালিকের কাছে শ্রমিকদের বকেয়া রয়েছে তাদের তালিকা প্রস্তুত করে বকেয়া পরিশোধ করা হবে।

অন্যান্য মালিকদের দ্রুত বকেয়া পরিশোধ করার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, অন্যথায় একইভাবে তাদের জমি, বাড়ি, ফ্যাক্টরি ও অন্যান্য সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হবে।

এদিকে টিএনজেড ও মাহমুদ গ্রুপের কর্তৃপক্ষের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ ছাড়া, ডার্ড গ্রুপ, জেনারেশন নেক্সট, রোয়ার ফ্যাশনের মালিকদের দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, বিকেএমইএ সভাপতি, বিজিএমইএ প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে: শ্রম উপদেষ্টা 

আপডেট সময় ০৯:৪৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫