ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ডিএনসিসিতে বিশৃঙ্খলার অভিযোগ নুরুল হকের বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অভিযোগ করেছে, পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় প্রতিষ্ঠানটির নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (২১ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ মে নুরুল হক ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য চাপ দেন। প্রকৌশলী তাকে পাবলিক প্রকিউরমেন্ট আইন অনুযায়ী ব্যাখ্যা দিলে, নুর তা অগ্রাহ্য করে কাজ না দিলে নগর ভবনে তালা লাগানোর হুমকি দেন।

পরদিন ২০ মে বিকেল ৩টার দিকে গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ করেন নুরুল হক। এ সময় স্লোগান ও বিশৃঙ্খলার কারণে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় বলে জানায় কর্তৃপক্ষ।

এ বিষয়ে এখনো নুরুল হক নুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ডিএনসিসিতে বিশৃঙ্খলার অভিযোগ নুরুল হকের বিরুদ্ধে

আপডেট সময় ০৮:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫