ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জন গ্রেপ্তার যদি খারাপই করেন তাহলে আওয়ামী লীগের দোষ কী ছিল: রুমিন ফারহানা ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি জামায়াতের কভারেজে অমায়িক ব্যবহার পান, জানালেন নারী সাংবাদিক ক্লাবে ঢুকে মাতলামি, বিএনপি নেতা গ্রেপ্তার ‘পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল, আসল মার তো শুরুই হয়নি’ আলমারিতে জমানো ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা, নিঃস্ব কৃষক মন্ত্রীরা নিজেই চাঁদাবাজি করলে বন্ধ করবেন কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের ইসরায়েল ‘অবৈধ’, মুসলিম দেশগুলোকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী

বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘আওয়ামী লীগ হলো শাহী চোর-চাঁদাবাজ। আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পুস্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই।’ রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘ভারতের আর বাংলাদেশের কাঁটাতারের বেড়া আসল পার্থক্য না। মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এ দেশ মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য। ইসলামকে যদি নষ্ট করতে পারে, ইসলামকে যদি ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এ দেশ একদিন ভাগিয়ে নিবে। কাশ্মীর, হায়দারাবাদ এক সময় স্বাধীন ছিল। এখন ভারত দখল করেছে। আপনারা দেখছেন ভারত একটা মানচিত্র বের করেছে সেখানে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এ জন্য সতর্ক হন।’

তিনি বলেন, ‘দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না। জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানেরশীষ পরীক্ষা করেছেন। আসুন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাবো না।’

ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, ইসলামী যুব আন্দোলনের উপদেষ্টা প্রফেসর মাওলানা আজিজুর রহমান (জার্মানি), ইসলামী যুব আন্দোলনের জেলার উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জন গ্রেপ্তার

বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম

আপডেট সময় ১০:২৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫