ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

বিএনপি ক্ষমতায় এলে সাকিবের জাতীয় দলের দরজা ফের খুলবে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৭৫৭ বার পড়া হয়েছে

অবশেষে অনেক বছর পর জাতীয় ক্রিকেট দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুরের হোম অব ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির কিছু অংশ মাঠে বসে উপভোগ করেছেন তিনি। এ সময় একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক এবং বাংলাদেশ ক্রিকেটের নানাদিক নিয়ে আলাপ করেন বর্ষীয়ান এই রাজনীতিক।

সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক সাকিব আল হাসানের প্রসঙ্গ টানেন। মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে কি সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা ফের খুলবে। জবাবে এই বিএনপি নেতা বলেন, ‘সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। আর সে তখন ক্রিকেটে থাকবে কি না তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।’

দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গেল বছরের মাঝামাঝি সময় থেকে দেশের বাইরে অবস্থান করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। গেল বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে নীরব ভূমিকা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জন্য ব্যাপক সমালোচিত হন তিনি।

এরপর জাতীয় দলের পাকিস্তান এবং ভারত সফরে খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি ৩৮ বছর বয়সি সাকিবের। এর মধ্যে জুলাই অভ্যুত্থান চলাকালে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এছাড়া আর্থিক কেলেঙ্কারির বেশকিছু অভিযোগেও সাকিবের নাম এসেছে।বর্তমানে যুক্তরাষ্ট্রে থিতু হওয়া এই ক্রিকেটারের সঙ্গে বিভিন্ন দেশে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেশকিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত দলের নেতাকর্মীদের সঙ্গে এমন সাক্ষাতের কারণেও ব্যাপক সমালোচিত হচ্ছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

বিএনপি ক্ষমতায় এলে সাকিবের জাতীয় দলের দরজা ফের খুলবে: মির্জা ফখরুল

আপডেট সময় ১১:০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫