ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জিসান ইস্যুতে ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন জামায়াত এমপির স্ত্রী ৮৮ বছর প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল, এবার কী করবে? আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: শাহবাজ শরিফ ব্রাজিল সমর্থকদের র‌্যালিতে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী কাউন্সিলর হওয়ার ইচ্ছাই কাল হয়ে দাঁড়ায় জুলাইয়ে ভূমিকা রাখা ‘কাইল্যা’ পলাশের বিএনপির সময় ফুরিয়ে আসছে: জামায়াত আমির ভোলায় ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোডাউনে গিয়ে নিহত-১, আহত ২

গোপালগঞ্জে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়: স্বেচ্ছাসেবক দল সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

এবার এনসিপির সমাবেশে হামলার ঘটনায় গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপরাধ জনগণের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদীর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। গতকাল রোববার (২০ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি এই দাবি জানান।

তিনি বলেন, গত ১৬ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে পুরো গোপালগঞ্জবাসীর মধ্যে ভীতির সঞ্চার হয়েছিল। সেদিন থেকেই আমি বারবার সরকার এবং প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম, এ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সাধারণ, নিরীহ ও নিরপরাধ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়।

গণগ্রেফতারের অভিযোগ তুলে এই নেতা বলেন, বর্তমানে আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ায় নির্বিচারে অনেক নিরীহ নিরপরাধ সাধারণ মানুষকে গণহারে গ্রেফতার করা হচ্ছে। আমি এই গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি নিরপরাধ গ্রেফতার সব নিরীহ জনগণের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

এ সময় তিনি নিরপরাধ গ্রেফতারদের পরিবারের সদস্যদের তার সঙ্গে সাক্ষাৎ করার অনুরোধ জানান। তাদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিসান ইস্যুতে ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন জামায়াত এমপির স্ত্রী

গোপালগঞ্জে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়: স্বেচ্ছাসেবক দল সভাপতি

আপডেট সময় ১২:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫