ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

কসমেটিক সার্জারিতে নতুন লুকে ভিনিসিয়ুস, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

এবার ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবার ফুটবলের বাইরে নতুন লুক নিয়ে আলোচনায় এসেছেন। ২০২৬ বিশ্বকাপ শেষে তার চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।  ক্রীড়া সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিনিসিয়ুসচিন হারমোনাইজেশননামে পরিচিত একটি কসমেটিক চিকিৎসা করিয়েছেন। সাধারণত চিবুক ও চোয়ালের গঠন আরও সুস্পষ্ট ও ভারসাম্যপূর্ণ করতে এ ধরনের চিকিৎসা করা হয়।

প্রকাশিত বিভিন্ন ছবি ও প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুস ব্রাজিলের গোইয়ানিয়া শহরে এ চিকিৎসা নেন।চিন হারমোনাইজেশনঅস্ত্রোপচারের মাধ্যমে অথবা অস্ত্রোপচার ছাড়াই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে করা সম্ভব। এ প্রক্রিয়ায় শুধু চিবুক নয়, বরং নাক, ঠোঁট ও চোয়ালের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরো মুখের গঠন মূল্যায়ন ও প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়।

নতুন লুক নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার পরিবর্তিত চেহারার প্রশংসা করছেন, আবার কেউ বিস্ময় প্রকাশ করছেন। ফলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। এদিকে, বিশ্বকাপপরবর্তী বিরতি শেষে ভিনিসিয়ুস শিগগিরই রিয়াল মাদ্রিদের প্রাকমৌসুম প্রস্তুতিতে যোগ দেবেন। আগামী ২৩ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। এরপর ২৬ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনার মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।

তবে ভিনিসিয়ুস জুনিয়র বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কসমেটিক চিকিৎসার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে বিষয়টি এখনও গণমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতেই আলোচিত হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

কসমেটিক সার্জারিতে নতুন লুকে ভিনিসিয়ুস, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

আপডেট সময় ১০:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬