ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে অকপটে বলেছিলেন মেসি-রোনালদো আর্জেন্টিনার কাছে হারের পর মিশরের কোচ কেন ‘এক্স’ ইশারা করেছিলেন? ‘ওসমান হাদিকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’ চতুর্থ বিয়ের ৪ মাসেই মা হলেন অভিনেত্রী! আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত শুরু র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারও বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে, তবু ফাইনালের পথে! মেসির সঙ্গে তর্ক, কেন ‘এক্স’ সংকেত মিশর কোচের? ‘জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে সরকার’— জামায়াত আমির প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প

এবার ইসরাইলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ প্রস্তুতির পথে হাঁটছে জর্ডান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬৩৭ বার পড়া হয়েছে

এবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি প্রকাশ করেছেন একটি কথিত গ্রেটার ইসরাইল মানচিত্র, যেখানে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মানচিত্র প্রকাশ হতেই উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।

ফিলিস্তিনিদের পাশাপাশি জর্ডান ও সৌদি আরবও তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে জর্ডান এখন সরাসরি যুদ্ধ প্রস্তুতির পথে হাঁটছে। তিন দশকেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারো চালু হতে যাচ্ছে জর্ডানের জাতীয় সামরিক পরিষেবা কর্মসূচি।

দেশের ক্রাউন প্রিন্স দ্বিতীয় হোসেন বিন আব্দুল্লাহ এক বৈঠকে তরুণদের উদ্দেশে বলেন, দেশের সেবা ও প্রতিরক্ষার জন্য তাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এই কর্মসূচি তরুণদের জাতীয় পরিচয়, শৃঙ্খলা ও মাতৃভূমির সাথে গভীর সংযোগকে শক্তিশালী করবে।

তিন দশক আগে চালু এই কর্মসূচির আওতায় ১৮ থেকে ৪০ বছর বয়সী পুরুষদের দুই বছরের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা করতে হতো। তবে ২০২০ সাল থেকে কেবল বেকার তরুণদের জন্য এক বছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়।

নতুন কর্মসূচির অধীনে ২০০৭ সালে জন্ম নেওয়া তরুণরা, যারা আগামী জানুয়ারিতে ১৮ বছর পূর্ণ করবে, প্রথম পর্যায়ে সেনাবাহিনীতে যোগ দেবে। প্রাথমিকভাবে ৬ হাজার তরুণকে অন্তর্ভুক্ত করা হবে, যা দ্রুত ১০ হাজারে উন্নীত করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যে সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে অকপটে বলেছিলেন মেসি-রোনালদো

এবার ইসরাইলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ প্রস্তুতির পথে হাঁটছে জর্ডান

আপডেট সময় ১১:১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫