ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

সিলেটের দায়িত্ব নিয়েই পরিবেশ রক্ষায় হুঁশিয়ারি ডিসি সারোয়ার আলমের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

এবার সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম বলেছেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই আমি নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে আমি সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা চাই। বৃহস্পতিবার সকালে নিজের দায়িত্ব গ্রহণ পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন আলোচিত এই জেলা প্রশাসক ।

তিনি বলেন, সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে এই জেলার মানুষের জন্য কাজ করতে। আমি এখানকার সকলের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে যখন কাজ করবো তখন অবশ্যই ভালো কিছু হবে। সিলেট সুন্দর জেলায় পরিণত হবে।

তিনি আরও বলেন, আমি অনুরোধ করবো সবাই যেন নিয়ম মানেন এবং আইন মানেন। এখানকার বেশ কয়েকটা বিষয় তার গুরুত্ব থাকবে জানিয়ে সারোয়ার আলম বলেন, প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য- এই কয়েকটা কাজে আমার স্পেশাল অ্যাটেনশন থাকবে। আমি আশা করছি আমার এখানকার সময়টা ভালো যাবো। আপনারা যদি আমাকে সেযোগিতা করেন তাহলে আমাকে অতীতে যেমন দেখেছেনে এখানেও তেমনই থাকবো।

এর আগে সকালে সারোয়ার আলম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বুধবার রাতে সিলেট এসে পৌঁছান সারোয়ার আলম। উল্লেখ্য, সিলেটের পাথর লুট দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। গতকাল বুধবার সিলেট ছাড়েন শের মাহবুব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

সিলেটের দায়িত্ব নিয়েই পরিবেশ রক্ষায় হুঁশিয়ারি ডিসি সারোয়ার আলমের

আপডেট সময় ০২:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫