ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

ইতালির রোমে হোটেলের কক্ষ নোংরা করার অভিযোগ নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন নগরবাউল জেমস। তার দাবি, যে কক্ষটি নোংরা অবস্থায় পাওয়ার অভিযোগ উঠেছে, সেখানে তিনি ছিলেনই না।

আগামী ২৩ আগস্ট ইতালির ভেনিসে অনুষ্ঠেয় কনসার্ট সামনে রেখে ২০ আগস্ট রাতে ভেনিসের একটি হোটেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেমস। সেখানেই রোমের হোটেলকাণ্ড নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই তারকা শিল্পী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেমস জানান, রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের ৫৪৯ নম্বর কক্ষটি নিয়ে অভিযোগ উঠলেও তিনি ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে।

জেমস বলেন, ‘ওই রুমে আমি ছিলামই না। আমি ছিলাম ৩৪৫ নম্বর রুমে। আর যে রুমটি নিয়ে কথা হচ্ছে, সেটি ৫৪৯ নম্বর রুম। সেখানে আমাদের অতিথি গিটারিস্ট ছিলেন, ইয়াং ছেলে।’

অভিযোগের বিষয়টিকে খুব বড় করে দেখছেন না বলেও জানান জেমস। তার ভাষায়, ‘এটা কোনো বিগ ডিল না। নিয়ম হলো হোটেল ক্লিনিং করা, কিন্তু ইয়াং ছেলে ক্লিন করে নাই। এটা কোনো বড় ডিল না।’

এর আগে ১৬ আগস্ট রোমে কনসার্টের পর জেমস ও তার সফরসঙ্গীদের অবস্থান করা হোটেলের একটি কক্ষের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে মেঝেতে প্লাস্টিকের বোতল ও আবর্জনা, টেবিলে ব্যবহৃত প্লেট ও খাবারের উচ্ছিষ্ট এবং রান্নাঘরের সিঙ্কে নোংরা বাসন দেখা যায়।

এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধের কথা জানিয়েছিল।

তবে তখনই জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছিলেন, অভিযোগ ওঠা ৫৪৯ নম্বর কক্ষে জেমস ছিলেন না। তিনি ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে। এবার ভেনিসের সংবাদ সম্মেলনে জেমস নিজেই একই তথ্য জানিয়ে বিতর্কের বিষয়ে তার অবস্থান স্পষ্ট করলেন।

এদিকে আগামী ২৩ আগস্ট ভেনিসে জেমসের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোমের বিতর্কের পর ভেনিসের মঞ্চে তার পারফরম্যান্স ঘিরেও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আপডেট সময় ১০:৪৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬