ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে: ফয়জুল করীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল; তা পালন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, পিআর সিস্টেম হলে দলীয় কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য থাকবে না। সব দল সংসদে যাওয়ার সুযোগ পাবে। সেই সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা যাবে। খারাপ লোক আর ক্ষমতায় যেতে পারবে না। সংসদ হবে কার্যকর।

তিনি আরও বলেন, দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তাতে ভোটের এবং ভোটারের মূল্যায়ন হবে এবং সব দল ক্ষমতায় যাওয়ার সুযোগ পাবে। এতে কোনো স্বৈরাচার তৈরি হবে না, কালোটাকার ছড়াছড়ি থাকবে না, দিনের ভোট রাতে হবে না।

সিনিয়র নায়েবে আমির বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং খুনিদের বিচার করা দেশের মানুষের গণদাবিতে পরিণত হয়েছে। ৫৩ বছরা যারা দেশ শাসন করেছেন, তারা জাতিকে মুক্তি দিতে পারেননি। আমরা আদর্শ বিক্রি করে ক্ষমতায় যেতে চাই না, আমরা রাসুল (সা,) আদর্শ বাস্তবায়ন করতে চাই।

গণসমাবেশ শেষে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জয়পুরহাট জেলার সংসদীয় আসন (সদর ও পাঁচবিবি) আসনে দলীয় প্রার্থী মাওলানা আব্দুল ওয়াদুদ এবং (কালাই, ক্ষেতলাল ও আক্কেলুপুর) আসনে মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান মাহমুদের নাম ঘোষণা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে: ফয়জুল করীম

আপডেট সময় ১২:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫