ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা বিআরটিএর সেই কর্মকর্তা এবার ঢাকায় শূকরের কিডনিতে ৯ মাস বাঁচলেন এক ব্যক্তি, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড ‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’ সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার ওসির চোখে খেলনা, র‍্যাব গিয়ে বলল ‘গ্রেনেড’ ঠাকুরগাঁওয়ে দরিদ্রের আইনি লড়াইয়ে ভরসা লিগ্যাল এইড, এক মাসে নিষ্পত্তি ১৮৪ মামলা মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে যুবক আটক, এনসিপি-বিএনপি মুখোমুখি

দেশের মানুষ আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন চায়: প্রেস সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

এবার আওয়ামী লীগ ছাড়াই দেশের মানুষ নির্বাচন চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটে গবেষণা সংস্থা ইনোভিশনের নির্বাচনী জরিপ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে হবে নাকি পিআরে হবে তা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে। এতে সরকার হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি। জরিপে ৯৪ শতাংশ মানুষ ফেব্রুয়ারির নির্বাচন ভোট দিবে বলে তথ্য উঠে আসে।

জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপের ফলাফল ঘোষণা করে বেসরকারি সংস্থা ইনোভিশন। তারা জরিপ পরিচালনার জন্য দেশের ৬৪ জেলার ভোটারদের সঙ্গেই কথা বলেছেন এবং মত নিয়েছেন। জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন ভোটার।

জরিপে উঠে এসেছে ৭১ শতাংশ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাজে সন্তুষ্ট। ৯৪ শতাংশ মানুষ ফেব্রুয়ারির নির্বাচন ভোট দিতে চায়। এতে আরো উঠে আসে, ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিয়ে ৮৬ শতাংশ মানুষ সম্মত। এবং ৭০ ভাগ মানুষ মনে করেন এই সরকার নিরপেক্ষ ভোট আয়োজন করবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই জরিপই বলে দিচ্ছে সরকারের ওপর জনগণের আস্থা আছে।এবং আওয়ামী লীগ ছাড়াই দেশের মানুষ ভোট চায়। প্রায় ৮৭ শতাংশ নাগরিক ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সম্মত: জরিপপ্রায় ৮৭ শতাংশ নাগরিক ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সম্মত: জরিপ নির্বাচন পদ্ধতি নিয়ে সরকার হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে নির্বাচনের ছোঁয়া লেগেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক

দেশের মানুষ আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন চায়: প্রেস সচিব

আপডেট সময় ০৩:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫