ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ মরক্কোর রূপকথা চলছেই, এবার কি বিশ্বকাপ জয়ের পালা? খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব এক ছাদে পাঁচ নারীর গল্প ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কের পথে স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় ১ হাজার শয্যার হাসপাতালের পরিকল্পনা: গণপূর্তমন্ত্রী এস আলমসহ তিনজনের সম্পদ জব্দ, দেশে ফিরবে কি পাচারের অর্থ ব্রাজিল-নরওয়ের ব্যবধান নিশ্চয়ই ৯০-১০ নয়: সোলবাকেন

বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন শুরু, শিক্ষা উপদেষ্টাকে দুই দিনের আলটিমেটাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে গতকাল সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। একই সঙ্গে দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারকে দুই দিনের আলটিমেটাম দিয়েছেন তারা।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সোমবার সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত ও শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি জানান, ২২ অক্টোবর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। ততদিনে প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের শিক্ষক-কর্মচারীদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে।

তিনি আরও বলেন, “আমরা তাঁর (শিক্ষা উপদেষ্টা) সিদ্ধান্ত মানি না। যদি তিনি আমাদের দাবি মানতে না পারেন, তাহলে তাঁকে মন্ত্রণালয় ছাড়তে হবে। অনশনে কোনো প্রাণহানির ঘটনা ঘটলে দায় তাঁর ওপরই বর্তাবে।”

জানা গেছে, সোমবার থেকে আন্দোলন আমরণ অনশনে রূপ নিয়েছে এবং এ পর্যন্ত চারজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অধ্যক্ষ আজীজি জানান, যারা ঢাকায় অবস্থান করতে পারবেন না, তারা প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। প্রয়োজনে ঢাকায় বড় সমাবেশ ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অন্যদিকে, অনশনরত শিক্ষকদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেন, “সরকারের ৫ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি যথেষ্ট নয়। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতকে পূর্ণ জাতীয়করণ করা হবে।”

সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও রাশেদ খানও অনশনস্থলে গিয়ে শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

এদিকে সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন শুরু, শিক্ষা উপদেষ্টাকে দুই দিনের আলটিমেটাম

আপডেট সময় ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫