ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু ভারতের সমর্থন নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই: হাসনাত আবদুল্লাহ আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায় বিশিষ্ট ইসলামিক প্রচারক তারিক আল-সুওয়াইদানের নাগরিকত্ব বাতিল করল কুয়েত

ভূমিকম্প নিয়ে গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সতর্ক থাকার অনুরোধ প্রধান উপদেষ্টার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ফলে সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত রয়েছেন। এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তায় আরও বলা হয়, ‘জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।’ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত ক্ষয়ক্ষতির তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত রেসপন্স করছেন।

সরকার জনগণকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলের মাধ্যমে পরবর্তী নির্দেশনা জানানো হবে। বার্তায় নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকারের অঙ্গীকার পুনরায় তুলে ধরা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান

ভূমিকম্প নিয়ে গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সতর্ক থাকার অনুরোধ প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০২:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫