ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি ইরানের হামলায় ‘হাজার হাজার’ মার্কিন সেনা নিহত: মুখ ফসকে গোপন তথ্য ফাঁস ট্রাম্পের উরুগুয়ে ম্যাচের আগেই মায়ামিতে মায়ের সাথে দেখা হচ্ছে ভোজিনহার বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে তিনি ‘টোটাল কিলার’: ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান প্রতিবেশীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে, ইরানের কাছে না থাকা অন্যায্য: ট্রাম্প সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে, মেসিই সর্বকালের সেরা: রোনালদো রাতারাতি বদলে গেল নিরাপত্তা ব্যবস্থা, মমতার বাড়ি থেকে সরিয়ে নেয়া হলো পুলিশি নিরাপত্তা

ওসমান হাদির পক্ষ থেকে কোনো অনুদান নয়, চাই অসমাপ্ত বিপ্লবের সমাপ্তি: ওমর হাদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ভাই ওমর হাদি বলেছেন, শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা বা অনুদান গ্রহণ করা হবে না। বরং তাঁদের একমাত্র দাবি—ওসমান হাদির শুরু করা অসমাপ্ত বিপ্লবকে দেশের মানুষ সম্মিলিতভাবে সম্পন্ন করবে।

রোববার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ওমর হাদি জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার আদৌ নিশ্চিত হবে কি না—সে বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা যদি রাজি থাকেন, আমার সঙ্গে ওয়াদা করুন—ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না।”

তিনি আরও বলেন, যে বিপ্লবী আন্দোলন ওসমান হাদি শুরু করেছিলেন এবং যার কারণে তিনি শহীদ হয়েছেন, সেই আন্দোলনকে দেশের মানুষকেই সমাপ্ত করতে হবে।

অনুষ্ঠানে তিনি আবেগঘন কণ্ঠে জানান, ওসমান হাদির মৃত্যুর পর তাঁর পরিবার, ইনকিলাব মঞ্চের সদস্যসহ ঘনিষ্ঠ সহযোদ্ধারা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি

ওসমান হাদির পক্ষ থেকে কোনো অনুদান নয়, চাই অসমাপ্ত বিপ্লবের সমাপ্তি: ওমর হাদি

আপডেট সময় ০৬:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫