ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা! গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই জাপান ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে: ডা. মাহমুদা মিতু চলে গেলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় আনন্দের হাওয়া, ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ ৩ দিনের উত্তেজনার পর হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, দোহায় বৈঠক মঙ্গলবার তিন দিনের উত্তেজনার পর থামছে সংঘাত, মঙ্গলবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

হিন্দু সম্প্রদায়ের দুই ঘরে দরজায় তালা লাগিয়ে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৮০৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় হিন্দু সম্প্রদায়ের তিন পরিবারের বসতঘরে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা দরজায় তালা লাগিয়ে ঘরে আগুন দেন, যার কারণে পরিবারগুলো টিন ও বাঁশের বেড়া কেটে প্রাণে রক্ষা পান। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দুটি ঘরের বাসিন্দা বিমল তালুকদার বলেন, “গভীর রাতে পরিবারের চার সদস্য ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরে আগুন জ্বলে ওঠে। দরজা বন্ধ থাকায় আমরা বেড়া কেটে বের হতে বাধ্য হই।” অন্য ঘরের বাসিন্দা রুবেল দাসও একই পরিস্থিতির মুখোমুখি হন।
স্থানীয়রা জানায়, অমল তালুকদারের ঘরের পাশে কেরোসিনের ভেজা একটি প্যান্ট পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে, তার ঘরেও আগুন লাগানোর চেষ্টা হয়েছিল।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়াত হোসেন বলেন, “আগুন দেওয়া দুটি ঘরে তিনটি পরিবারের বসবাস ছিল। দুর্বৃত্তরা দরজায় তালা লাগিয়ে আগুন দিয়েছেন। আশপাশের মানুষ পানি ছিটিয়ে আগুন নেভান। অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামের সাধন বড়ুয়ার ঘরে ও গোয়ালেও একই ধরনের আগুন দেওয়ার অভিযোগ ওঠে। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, দুটি ঘটনায় পৃথকভাবে মামলা হয়েছে এবং অগ্নিসংযোগকারীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

হিন্দু সম্প্রদায়ের দুই ঘরে দরজায় তালা লাগিয়ে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫