ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ইন্টারপোলের মাধ্যমে ফেরানোর নির্দেশনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং তারা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদনও জানানো হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এই রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এবং ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি), বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
রিটকারী জানান, জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার এবং জড়িতরা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলসহ আন্তর্জাতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে এই আবেদন করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডে জড়িত দুজন মূল অপরাধী বিদেশে অবস্থান করলে তাদের আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এছাড়া, সন্দেহভাজন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে না— সে মর্মে সংশ্লিষ্ট বিবাদীদের বিরুদ্ধে রুল ও আদেশ প্রার্থনা করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ইন্টারপোলের মাধ্যমে ফেরানোর নির্দেশনা

আপডেট সময় ০৭:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫