ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেনেজুয়েলা ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিহত বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ জাপান-ব্রাজিল হাইভোল্টেজ ম্যাচে জিতবে কে, অপ্টার ভবিষ্যদ্বাণী আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি : শেখ হাসিনা লেবানিজদের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করছে ইসরাইল, ইউনেস্কোর উদ্বেগ সাংবাদিকের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার ‘আমি বাংলাদেশকে পছন্দ করি’ আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে ‘চেয়ার দখল’ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দেওয়া সেই স্কুলকে জাতীয়করণের নির্দেশ একযোগে ৮ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

হাদির খুনিরা ছয় ঘণ্টার মধ্যে কীভাবে পালালো, জবাব চান জামায়াত সেক্রেটারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের অকুতোভয় বিপ্লবী যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীরা হামলার মাত্র ছয় ঘণ্টার মধ্যে কীভাবে দেশ ছাড়তে সক্ষম হলো—এ প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
রোববার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশবাসীর প্রশ্ন—কেন সরকার এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারেনি? সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তখন কী করছিল? গোয়েন্দা সংস্থার ভেতরে হত্যাকারীদের কোনো সহযোগী লুকিয়ে আছে কি না, তা অবশ্যই তদন্ত করে বের করতে হবে।
গোলাম পরওয়ার বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি শির উঁচু করে শহীদ হয়েছেন। তিনি ছিলেন একজন সৌভাগ্যবান শহীদ। তার শাহাদাতের পর দেশবাসী বিভিন্ন টিভি চ্যানেল ও গণমাধ্যমে তার বক্তব্য শোনার সুযোগ পেয়েছে, যেখানে তিনি বারবার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। আল্লাহ তার সেই আকাঙ্ক্ষা পূরণ করেছেন।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির পরিচ্ছন্ন, সৎ ও নির্ভীক জীবন দেশবাসীকে গভীরভাবে মুগ্ধ করেছে। তার শাহাদাতের পর মানুষের মধ্যে যে আবেগ, জজবা ও ঐক্য তৈরি হয়েছে, তা বিরল। জানাজায় সরকারপ্রধান, উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ লাখো মানুষের অংশগ্রহণ দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি বলেন, জানাজায় অংশ নিয়ে তিনি হৃদয়গ্রাহী বক্তব্য দিলেও খুনিদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে সরকারের অবস্থান জাতির সামনে স্পষ্ট করা জরুরি। আমরা আশা করি, তিনি দ্রুত এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেবেন।
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, মাওলানা এটিএম মা’ছুম, সাইফুল আলম খান মিলন, নূরুল ইসলাম বুলবুল, মো. সেলিম উদ্দিন, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং শহীদ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলা ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিহত

হাদির খুনিরা ছয় ঘণ্টার মধ্যে কীভাবে পালালো, জবাব চান জামায়াত সেক্রেটারি

আপডেট সময় ১০:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫