ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের জন্য বড় সুখবর, পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

আসন্ন জুলাই মাস থেকে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে। প্রাথমিকভাবে সারাদেশে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার। 

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর একথা জানিয়েছেন উপদেষ্টা মাহদী আমিন। 

এসময় তিনি আরও জানান, প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচী বাস্তবায়নে স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, তিন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় এবং ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন হবে। 

আর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই মূললক্ষ্য। পলিথিনের কারণে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে জনগণকে সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পণ্য পৌঁছে দেয়ার এই কর্মসূচি নেয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের জন্য বড় সুখবর, পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

আপডেট সময় ০১:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬