ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

“বিচার বিভাগ এখন পুরোপুরি বিএনপির দখলে”—আব্দুল হান্নান মাসউদের বিস্ফোরক দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ দাবি করেছেন, বর্তমানে বাংলাদেশের বিচার বিভাগ, অ্যাটর্নি জেনারেল অফিস, হাইকোর্ট ও নিম্ন আদালতের নিয়োগ ও বদলি এখন পুরোপুরি বিএনপির নিয়ন্ত্রণে।

বুধবার (২১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার বিভাগে একচ্ছত্রভাবে বিএনপিপন্থি আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি অ্যাটর্নি জেনারেল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও বিএনপির পছন্দে নিয়োগ পেয়েছেন।”

তিনি দাবি করেন, বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক এবং তারেক রহমানের উপদেষ্টা। একইসঙ্গে অ্যাটর্নি জেনারেল অফিসের অধিকাংশ কর্মকর্তাও বিএনপিপন্থি।

হান্নান মাসউদের ভাষ্য অনুযায়ী, দেশের জেলা ও মহানগর আদালতগুলোতেও বিএনপি নিয়ন্ত্রিত পাবলিক প্রসিকিউটরদের নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তিনি আরও বলেন, “বিচারকদের বদলি ও নিয়োগও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বিএনপি পরিচালনা করছে। বিচার বিভাগ এখন আর নিরপেক্ষ নয়, বরং বিএনপির রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে গেছে।”

তিনি প্রশ্ন রাখেন, “বর্তমানে বিচার না চেয়ে নির্বাচন দাবি করা বিএনপির অধীনে কি আমরা জুলাই গণহত্যার বিচার দেখতে পাব?”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

“বিচার বিভাগ এখন পুরোপুরি বিএনপির দখলে”—আব্দুল হান্নান মাসউদের বিস্ফোরক দাবি

আপডেট সময় ১২:২২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫