ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল জর্দার কৌটায় জমিয়ে ছিলেন ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা পচে-ঝাঁঝরা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা ইরান যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি পেন্টাগনের বন্যায় মৃত্যু ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নারী প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা! থাইল্যান্ড ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন এশিয়া কাপ ফাইনালে থাকছেন নাকভি, এবারও কি ‘খালি হাতে’ ফিরবে ভারত? প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানে এক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে যাওয়ার অপেক্ষায় নেতানিয়াহু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৮৬৬ বার পড়া হয়েছে

ইরানের পারমাণবিক স্থাপনায় দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালাতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম Axios জানায়, বৃহস্পতিবার (২২ মে) ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এবার শুধু একদিনের নয়—এই হামলা অন্তত এক সপ্তাহ স্থায়ী হতে পারে।

সূত্রগুলোর বরাতে Axios জানিয়েছে, ইসরায়েল এখন যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান পারমাণবিক আলোচনা ভেস্তে যাওয়ার অপেক্ষায় রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আলোচনা ব্যর্থ হলেই ইরানে দ্রুত হামলার নির্দেশ দেবেন বলে জানা গেছে।

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, প্রাথমিকভাবে তারা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা দেখলেও এখন স্পষ্ট ধারণা পেয়েছেন যে, সেই চুক্তি আর হচ্ছে না। পরিস্থিতি এমন হলে, দ্রুত হামলা চালানোর প্রয়োজনীয়তা তৈরি হবে বলেও তারা মত দিয়েছেন। যদিও কেন তড়িঘড়ি হামলার প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সূত্রটি।

ইসরায়েলি পরিকল্পনার বিষয়টি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নজরে এসেছে। CNN-এর একটি প্রতিবেদনও এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী বড় পরিসরে সামরিক মহড়া ও প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে তাদের উদ্দেশ্য।

এদিকে, ইসরায়েলি এক সূত্র দাবি করেছে, নেতানিয়াহু পারমাণবিক আলোচনা ভেস্তে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ারও অপেক্ষা করছেন। ট্রাম্প চুক্তি ব্যর্থ হলে ইসরায়েলকে হামলার জন্য সবুজ সংকেত দিতে পারেন বলেও মন্তব্য করেছে সূত্রটি।

তবে এক মার্কিন কর্মকর্তা সতর্ক করেছেন, নেতানিয়াহু এমনকি ট্রাম্প প্রশাসনের সম্মতি ছাড়াও হামলায় এগিয়ে যেতে পারেন। তিনি বলেন, “নেতানিয়াহু যুদ্ধাপরাধে অভিযুক্ত। তাই তিনি নিজে থেকেই এমন সিদ্ধান্ত নিতে পারেন।”

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান বেসামরিক কাজের জন্য হলেও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। অন্যদিকে, ইরান জানিয়ে দিয়েছে—চুক্তি হোক বা না হোক, তারা ইউরেনিয়ামের মজুদ বাড়াবে।

ইসরায়েলি সূত্র মতে, সম্ভাব্য হামলা হবে জটিল ও দীর্ঘস্থায়ী সামরিক অভিযান, যা অঞ্চলজুড়ে নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও আশঙ্কা প্রকাশ করেছে যে, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে বড় ধরনের তেজস্ক্রিয় ঝুঁকি সৃষ্টি হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার

ইরানে এক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে যাওয়ার অপেক্ষায় নেতানিয়াহু

আপডেট সময় ০৮:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫