ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল জর্দার কৌটায় জমিয়ে ছিলেন ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা পচে-ঝাঁঝরা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা ইরান যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি পেন্টাগনের বন্যায় মৃত্যু ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নারী প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা! থাইল্যান্ড ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন এশিয়া কাপ ফাইনালে থাকছেন নাকভি, এবারও কি ‘খালি হাতে’ ফিরবে ভারত? প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ, চীন ও আফগানিস্তানকে নিয়ে জোট গড়তে চায় পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে চায় পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বাংলাদেশ, চীন ও আফগানিস্তানকে নিয়ে একটি আঞ্চলিক জোট গঠন করতে আগ্রহী ইসলামাবাদ।

বৃহস্পতিবার (২২ মে) ‘অল পাকিস্তান চেম্বার্স প্রেসিডেন্টস’ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশ, চীন ও আফগানিস্তান—এই তিনটি দেশকে নিয়ে জোট গঠনে পাকিস্তানের অবশ্যই এগিয়ে যাওয়া উচিত।”

তিনি এ সময় ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়েও বিস্তৃত বক্তব্য দেন। ইসহাক দার বলেন, “ভারতের বিরুদ্ধে আকাশে ন্যায়বিচারের লড়াই প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়েছিল, যা আগে কখনও হয়নি। এর আগে এ ধরনের লড়াইয়ের সর্বোচ্চ সময় ছিল ৩০ মিনিট। এটি একটি নতুন রেকর্ড।”

তিনি অভিযোগ করেন, বিশ্বে দীর্ঘদিন ধরে পাকিস্তানকে অবমূল্যায়ন করা হচ্ছিল এবং ভারতকে একটি শক্তিশালী দেশ হিসেবে তুলে ধরা হচ্ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে এবং বিশ্ব পাকিস্তানকেও একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে।

পেহেলগামে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এর জবাবে পাকিস্তানও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।” তিনি জানান, ভারতের একতরফা পদক্ষেপের পাল্টা হিসেবে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ে।

তিনি আরও বলেন, “আমরা কখনো সংঘাত চাই না। কিন্তু ভারতের একের পর এক উসকানিমূলক কর্মকাণ্ডের পর আমাদেরও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হয়েছে। বিশেষ করে যখন নুর খান বিমানঘাঁটিতে হামলা হয়, তখন আর কোনো বিকল্প ছিল না।”

ইসহাক দার জানান, ১১ মে সকালে তাকে জানানো হয় যে ভারত যুদ্ধবিরতির জন্য আগ্রহ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে চীন ও আফগানিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

সূত্র: সামা টিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার

বাংলাদেশ, চীন ও আফগানিস্তানকে নিয়ে জোট গড়তে চায় পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

আপডেট সময় ১১:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫