ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী সড়ক’ নামকরণ করলো বিজেপি সরকার সৌদির পতাকায় ‘কালেমা তাইয়েবা’ থাকায় ম্যাচের আগে মাটিতে বিছানোর বদলে হাতে ধরে প্রদর্শন করাচ্ছে ফিফা ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর ‘রাজনৈতিক ভবিষ্যৎ শেষ’: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ ‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে: আরাঘচি যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেল ইরান রাখালবালক থেকে ইরানের বিশ্বকাপের নায়ক আলিরেজা

যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চলতি বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্বের আশা জিইয়ে রেখেছে ইরান। ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের ড্রেসিংরুমে আয়োজকদের উদ্দেশে একটি চিঠিও রেখে গেছে দলটি। সেখানে শহরটির আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মর্যাদা নিয়ে বিদায় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশ করা হাতে লেখা সেই চিঠিতে বলা হয়, ‘হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরানইরানের চেতনা এখনও জীবন্ত ও অটুট। লস অ্যাঞ্জেলেস, আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। আমরা গর্ব নিয়ে এসেছি, সম্মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।এছাড়া দুই ম্যাচে দলকে সমর্থন দেওয়া ইরানি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়। দলের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বার্তাটি শেষ করা হয় বিশ্বশান্তি, পারস্পরিক শ্রদ্ধা ও জাতিগুলোর মধ্যে বন্ধুত্বের আহ্বানের মাধ্যমে।

গ্রুপজি’-তে এখন পর্যন্ত নিজেদের দুটি ম্যাচই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে খেলেছে ইরান। ম্যাচের ফাঁকে দলটি মেক্সিকোর তিজুয়ানায় তাদের বেসক্যাম্পে ফিরে যায়। যুক্তরাষ্ট্রে অবস্থানসংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধের কারণে পুরো টুর্নামেন্টে তিজুয়ানাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে ইরান। ম্যাচ খেলতে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হচ্ছে তাদের। একই সঙ্গে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ও স্টাফ সদস্যের ওপর নিষেধাজ্ঞাও রয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান দলের ভ্রমণসংক্রান্ত যাবতীয় ব্যবস্থা পরিস্থিতি অনুযায়ী মূল্যায়ন করা হবে। পাশাপাশি কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়েও আলোচনা চলছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২২ গোলে ড্র করে ইরান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের ফলই তাদের নকআউট পর্বে ওঠার ভাগ্য নির্ধারণ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী সড়ক’ নামকরণ করলো বিজেপি সরকার

যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেল ইরান

আপডেট সময় ০১:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬