ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ বিল নিয়ে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার নির্ধারিত দামের চেয়ে ৫০০ টাকা বেশি, তবু মিলছে না এলপি গ্যাস নাসীরুদ্দীন পাটওয়ারী ‘মানসিক ভারসাম্যহীন ছাগল চোর’: রাশেদ খাঁন পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করে ফেলবে: রুবিও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান টসের আগেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান ছোট্ট ‘রাজকন্যা’ বদলে দিল খুঁটিতে বাঁধা অনিকের ভাগ্য আগামী মাসে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

যুদ্ধ শেষ হয়ে যায়নি, আবারও যুদ্ধ করতে হবে: ফয়জুল করীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

যুদ্ধ শেষ হয়ে যায়নি, আবারও যুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সোমবার (২১ জুলাই) রাতে নরসিংদীর কাউরিয়া পাড়া ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে মুফতি ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগ-বিএনপি এমন একটা দল, সেখানে যদি ফেরেশতাও ঢোকে, বের হবে আজাজিল হয়ে। ভালো মানুষ হয়ে ঢুকবে, শয়তান হয়ে বের হবে। আমি মনে করি এটা এমন একটা ইঞ্জিন, এমন একটা ফ্যাক্টরি; যেখানে ভালো মানুষ ঢুকবে, খারাপ হয়ে বের হবে। আর ইসলাম এমন একটা ফ্যাক্টরি; এখানে হাজারও খারাপ মানুষ ঢুকবে, ভালো হয়ে বের হবে।

তিনি বলেন, ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশসহ নাগরিকদের সম-অধিকার নিশ্চিতের জন্য এ আন্দোলন হয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হয়ে যায়নি। আবারও যুদ্ধ করতে হবে। সংগ্রাম করতে হবে। আবারও মাঠে নামতে হবে। জুলুম, অত্যাচার, খুন ধর্ষণ বন্ধ করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ আরিফ বিন মেহের উদ্দিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিল নিয়ে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার

যুদ্ধ শেষ হয়ে যায়নি, আবারও যুদ্ধ করতে হবে: ফয়জুল করীম

আপডেট সময় ০১:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫