ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট র‌্যাংকিংয়ে এগোল বাংলাদেশ, উত্তর কোরিয়ার কাতারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

তিন ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। শুনতে ইতিবাচক লাগলেও বাস্তব চিত্র খুব একটা স্বস্তির নয়। কারণ র‌্যাংকিংয়ে উন্নতি হলেও কমেছে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ। আর একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর মধ্যবর্ষ সংস্করণে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। গত বছর এই অবস্থান ছিল ১০০তম।

তবে র‌্যাংকিংয়ে উন্নতি হলেও কমেছে বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের সুযোগ। গত বছর যেখানে ৩৭টি দেশে আগাম ভিসা ছাড়াই যাওয়া যেত, এবার সেই সংখ্যা নেমে এসেছে ৩৫টিতে। একই সংখ্যক গন্তব্যে ভ্রমণের সুযোগ থাকায় উত্তর কোরিয়াও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে রয়েছে ৯৭তম স্থানে।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এই সূচকে বিশ্বের ১৯৯টি পাসপোর্টকে ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। কোনো দেশের নাগরিক কতটি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় প্রবেশ করতে পারেন, সেটিই এই সূচকের মূল মানদণ্ড।

এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। ভারতের অবস্থান ৮১তম, ভুটান ৮৮তম, মিয়ানমার ৯১তম, শ্রীলঙ্কা ৯৪তম এবং বাংলাদেশের পরেই ৯৮তম স্থানে রয়েছে নেপাল। পাকিস্তানের অবস্থান ১০১তম। আর তালিকার একেবারে শেষ স্থানে রয়েছে আফগানিস্তান, যার নাগরিকরা মাত্র ২২টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাসপোর্ট র‌্যাংকিংয়ে এগোল বাংলাদেশ, উত্তর কোরিয়ার কাতারে

আপডেট সময় ০৪:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬