ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা বিআরটিএর সেই কর্মকর্তা এবার ঢাকায় শূকরের কিডনিতে ৯ মাস বাঁচলেন এক ব্যক্তি, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড ‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’ সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার ওসির চোখে খেলনা, র‍্যাব গিয়ে বলল ‘গ্রেনেড’ ঠাকুরগাঁওয়ে দরিদ্রের আইনি লড়াইয়ে ভরসা লিগ্যাল এইড, এক মাসে নিষ্পত্তি ১৮৪ মামলা মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে যুবক আটক, এনসিপি-বিএনপি মুখোমুখি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

এবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

দলের মুখপাত্র ‎ফারুক হাসান বলেন, নুরুল হক নুর দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রেখেই চিকিৎসা নিয়েছেন। তবে মেডিকেল বোর্ড জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিকল্প নেই।

তিনি আরও জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন নুর। সময় লাগতে পারে ৪ থেকে ৬ সপ্তাহ। তিনি বলেন, নূরের উপর হামলার দায় সরকার এড়াতে পারে না। এই ঘটনায় এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় যান নুর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

আপডেট সময় ১১:১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫