ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেলিম প্রধানকে — আদালতে অসুস্থতার ভান অভিযোগ রাষ্ট্রপক্ষের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১০৮৮ বার পড়া হয়েছে

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পর শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত থেকে নামানোর সময় দেখা যায়, সেলিম প্রধান দাঁড়াতে পারছেন না; পুলিশ তাকে টেনে তুলে দাঁড় করানোর চেষ্টা করে। এসময় উপস্থিত একজন বলেন, “ভাই, অভিনয় ভালো হচ্ছে না,”—এরপর আদালত প্রাঙ্গণে হাসাহাসি ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, “আদালতে বক্তব্য দেওয়ার সময় সেলিম প্রধানকে সুস্থ ও স্বাভাবিক দেখা গেছে, কিন্তু আদালত থেকে নামানোর সময় তিনি অসুস্থতার ভান করছেন। তিনি আদালত ও সাংবাদিকদের বিভ্রান্ত করার জন্য নাটক করছেন।”

রাষ্ট্রপক্ষ আরও মন্তব্য করে, “তিনি দাবি করেন জুলাই আন্দোলন তিনি শুরু করেছেন, এমনকি শামীম ওসমানকে তাড়িয়েছেন—এমন বক্তব্য মনগড়া ও ভিত্তিহীন। নারায়ণগঞ্জের শামীম ওসমানের মতো ব্যক্তিকে তাড়াতে হলে নিজেই বড় সন্ত্রাসী হতে হয়।”

শুনানিতে দুই মিনিট বক্তব্য দেওয়ার অনুমতি পান সেলিম প্রধান। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন,

“পৃথিবীর কোনো শক্তি প্রমাণ করতে পারবে না যে আমি অপরাধ করেছি। আমি ব্যবসায়ী, কিন্তু আমাকে ব্যবসা করতে দেওয়া হয়নি। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও রূপগঞ্জের গাজীর বিরুদ্ধে আমি মামলা করেছি। জুলাই মাসে আমিই প্রথম যুদ্ধ শুরু করি, প্রতিদিন রাস্তায় ছিলাম।”

তিনি আরও বলেন,

“আমি প্রফেসর ইউনূসকে দেখেছি। আমি চাই বাংলাদেশ ভালো হোক। পুলিশ ও কিছু লোকজন ভালো না হলে উন্নতি হবে না। আমি শামীম ওসমানকে গালাগালি করেছি, কারণ তারা একটা চক্র। আমি সন্ত্রাসী না—রূপগঞ্জের সন্ত্রাস তাড়িয়েছি।”

তার বক্তব্যের পর বিচারক বলেন,

“জামিন শুনানির সময় আপনি এসব কথা বলবেন।”

উল্লেখ্য, রাজধানীর বারিধারায় অবৈধ সীসা বার পরিচালনার অভিযোগে গত ৬ সেপ্টেম্বর সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেলিম প্রধানকে — আদালতে অসুস্থতার ভান অভিযোগ রাষ্ট্রপক্ষের

আপডেট সময় ১০:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫