ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি ব্রেনের ফোলা কমেনি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: চিকিৎসক হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক ফয়াসলই আমাকে হাদির কাছে নিয়ে গিয়েছিল: ফয়সালের সহযোগী জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না ফিরছেন তারেক রহমান, বাসভবন-অফিস প্রস্তুত বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর বাধা ওসমান হাদিকে গুলি করা ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু, শতাধিক আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে দেয়াল চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বিভিন্ন বয়সী শতাধিক মানুষ। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, ভূমিকম্পের প্রভাবে সদর, পলাশ ও শিবপুর উপজেলায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় শতাধিক মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং বিভিন্ন টিমের মাধ্যমে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি জানান।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ভূমিকম্প আঘাত হানার পর থেকে সন্ধ্যা পর্যন্ত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বহু আহত মানুষ।

নিহতরা হলেন—সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার ছেলে হাফেজ মো. ওমর, পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়ার কাজেম আলী ভূইয়া, কাজীরচর নয়াপাড়ার নাসির উদ্দিন এবং শিবপুরের আজকীতলা গ্রামের ফোরকান মিয়া।

জেলা প্রশাসন সূত্র জানায়, সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদী সদর ও পলাশ উপজেলার মধ্যবর্তী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাব নরসিংদীসহ দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু, শতাধিক আহত

আপডেট সময় ০৯:১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫