ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তর্বর্তী সরকার ছক করে গেছে, যাতে মানুষ বলে ‘হাসিনা–ইউনূসের সময়ই ভালো ছিলাম’: রাশেদ প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানায় এনসিপির নেতা–কর্মীদের অবস্থান দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলকে সরে যেতে হবে: জাতিসংঘ যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ ঝাড়া যুবককে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

মাহফিলে জামায়াতকে ভোট না দেওয়ার আহবান বিএনপি নেতার, প্রতিবাদস্বরূপ মাহফিল ত্যাগ করেন মুসুল্লীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১৬২০ বার পড়া হয়েছে

এবার ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জামায়াতকে ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন। তার এই বক্তব্যের পর পরই প্রতিবাদস্বরূপ ওই ওয়াজ মাহফিলে উপস্থিত অসংখ্য মুসুল্লীরা প্যান্ডেল ত্যাগ করে চলে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া মারকাজুল কুরআন নূরানী ও হাফেজী মাদরাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে।

এসময় ওয়াজ মাহফিলের প্রধান অতিথি গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন-যারা মাহফিল ত্যাগ করে চলে গেছেন আমি কিন্তু তাদের চিনি এবং তাদের ওপর নজর রাখা হবে বলেও তিনি মন্তব্য করেন। এর আগে মারকাজুল কুরআন নূরানী ও হাফেজী মাদরাসার আয়োজনে ১৮ তম অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একটানা ত্রিশ মিনিট বক্তব্য রাখেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। একপর্যায়ে তিনি (বিপ্লব) বলেন-বাংলাদেশে প্রধান দুইটি দল আওয়ামী লীগ ও বিএনপি। এবার ফ্যাসিস্টের কারণে আওয়ামী লীগ না থাকায় আলোচনায় এসেছে জামায়াতে ইসলামী।

বিএনপি নেতা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেন-আর যাকেই ভোট দিন জামায়াতকে কেউ ভোট দিবেন না। তার এই বক্তব্যের পর পরই প্রতিবাদস্বরূপ ওই ওয়াজ মাহফিলে উপস্থিত অসংখ্য মুসুল্লীরা প্যান্ডেল ত্যাগ করে চলে যাওয়ার সময় বিএনপি নেতা মুসুল্লীসহ মাহফিলের আয়োজকদের ওপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে মুসুল্লীদের তোপের মুখে তিনি তড়িঘড়ি করে বক্তব্য শেষ করার পূর্বে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন-আমি টানা তিন বছর তাবলিগ জামাতে বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি। সেইসব কথা উল্লেখ করে যখন বক্তব্য রাখছিলাম, তখন সদ্য দুর্গা পূজার সময় জামায়াত নেতাদের বিভিন্ন মন্ডপ পরিদর্শনসহ আপত্তিকর বক্তব্য এবং ক্ষমতার লোভে ইসলামের নাম ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রি করা জামায়াতকে ভোট না দেয়ার জন্য মুসলমান ভাইদের অনুরোধ করেছি। এসময় কয়েকজন জামায়াতের কর্মীরা মাহফিলের প্যান্ডেলে হট্টগোল করতে চেয়েছিলো। পরবর্তীতে তারা প্যান্ডেল ত্যাগ করে চলে যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকার ছক করে গেছে, যাতে মানুষ বলে ‘হাসিনা–ইউনূসের সময়ই ভালো ছিলাম’: রাশেদ

মাহফিলে জামায়াতকে ভোট না দেওয়ার আহবান বিএনপি নেতার, প্রতিবাদস্বরূপ মাহফিল ত্যাগ করেন মুসুল্লীরা

আপডেট সময় ১১:১৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫