ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা ‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত যুবলীগের কর্মী অর্ঘ্য হচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য সচিব সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী

হাসিনা রায়ের বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, স্বৈরাচারের পরিণতি এটাই: সালাউদ্দিন আহমদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের রায় প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, “এই রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।” ভবিষ্যতের শাসকরা যেন মনে রাখেন—এই দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদের জায়গা নেই, গণতন্ত্র হত্যার পরিণতি যে ভয়াবহ হয়, এই রায় তারই সাক্ষ্য বহন করবে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরী’ শীর্ষক এই সমাবেশে সালাউদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না; বরং গণতন্ত্রের মুখোশ পরে মাফিয়া-ফ্যাসিস্ট শক্তি হিসেবে দেশ শাসন করেছে। সংবিধান লঙ্ঘনের মহাযজ্ঞ সংসদে দাঁড়িয়েও তারা করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের গণ-অভ্যুত্থান এবং অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে মানুষের প্রত্যাশা ছিল একটি শক্তিশালী, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র। জনপ্রত্যাশা পূরণে ব্যর্থতা বা ভবিষ্যতের শাসকদের ব্যর্থতা আবারও ফ্যাসিবাদী রাজনীতির উত্থান ঘটাতে পারে; তাই গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনে দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, শেখ হাসিনা “গুপ্ত সন্ত্রাসী” দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তিনি ঘোষণা দেন—বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

হাসিনা রায়ের বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, স্বৈরাচারের পরিণতি এটাই: সালাউদ্দিন আহমদ

আপডেট সময় ০৩:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫