ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী খামেনির হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের শেষ ষোলোতে আর্জেন্টিনা-কেপ ভার্দে, জিতবে কারা – জানাল সুপারকম্পিউটার সুযোগ পেলেই ধাপে ধাপে কমবে জ্বালানির দাম আরাগচি ও গালিবাফকে হ*ত্যার শঙ্কা, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র খামেনির জানাজায় অনুপস্থিত সৌদি আরব ৮ সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী ঠিক করেছে জামায়াত আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট দলের নাম জানালেন স্কালোনি অস্ট্রেলিয়া সিরিজে কোচের দায়িত্বে মাহমুদউল্লাহ–ইমরুল গণমাধ্যম যত শক্তিশালী, গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল

বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৬৯৩ বার পড়া হয়েছে

এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ মাত্রার ভূকম্পনের মাত্র ২৪ ঘণ্টা না যেতেই আবারও কেঁপে উঠলো জনপদ। শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি ঘটে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। তার ২৪ ঘণ্টা না পেরোতেই শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে হয় এই ভূকম্পন। তবে এটি গতকালের তুলনায় দুর্বল হওয়ায় তেমন প্রভাব পড়েনি।

আজ শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিজাম উদ্দিন আহমেদ বাংলাভিশনকে জানান, প্রাথমিকভাবে তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মৃদু মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার ২৬ কিলোমিটার দূরে গাজীপুরের বাইপাইল এলাকায় ছিল।

রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩ ম্যাগনিটিউড। এই ভূমিকম্পটিও গতকালের কম্পনটির সমান গভীরতায় সংঘটিত হয়েছে। একই তথ্য দেখানো হয় সরকারি ভূমিকম্প পর্যবেক্ষক প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও।

কিন্তু দুপুর ১টার দিকে ওয়েবসাইটের তথ্য পরিবর্তন করে আবহওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। ঢাকার আবহাওয়া অফিস থেকে নরসিংদীর পলাশের দূরত্ব একই অর্থাৎ ২৬ কিলোমিটার দেখিয়েছে তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী

বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে

আপডেট সময় ০৩:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫