ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আপনি প্রেসিডেন্ট, উন্মাদ রাজা নন: ট্রাম্পকে মার্কিন সিনেটর মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ উড়িয়ে দিতে ইরানকে ‘সুপারসনিক মিসাইল’ তৈরিতে সহায়তা করেছে রাশিয়া ‘ইরানের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের ভিত গুঁড়িয়ে দেবে, নরক থেকে পালাতে পারবে না’ গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আসিফ মাহমুদ কোন দুর্নীতি করে নাই! শুধু জিজ্ঞেস করেন জামায়াতের আমির কেন তাকে ঢাকা-১০ আসন ছাড়ে নাই?: রাশেদ খাঁন ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের বন্যা নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস’

আলেমরা রাষ্ট্র পরিচালনায় না এলে দেশে সুখ-শান্তি আসবে না: ধর্ম উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

এবার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেমদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। আলেম-ওলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত না হলে দেশে সুখ-শান্তি আসবে না। গতকাল শুক্রবার চট্টগ্রামে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদের তৎপর হতে হবে। জনগণের সঙ্গে ওলামা-মাশায়েখদের সম্পর্ক থাকতে হবে। তাদের দেখভাল করতে হবে এবং খোঁজখবর নিতে হবে। বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে ওলামাদেরকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, আমরা নিজের দোষ দেখি না, পরের দোষ খুঁজে বেড়াই। কাউকে সম্মান জানালে তার কাছ থেকে সম্মান পাওয়া যায়। তিনি সবার প্রতি বিনয়ী হওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা আরো বলেন, ক্ষমতা, টাকা-পয়সা বা ধন-দৌলত কোনোকিছু স্থায়ী নয়। এদেশে একসময় যাদের অর্ডারে মানুষের ফাঁসি হয়েছে, আজ অন্যদের অর্ডারে তাদের ফাঁসি হতে যাচ্ছে। এ কারণেই সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে। তিনি বলেন, উলামায়ে কেরামদের সংস্পর্শের বরকতে জীবন আলোকিত হয়। উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন করা যায়। তিনি আলেম-ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রাখা ও তাদের কাছ থেকে নেক দোয়া নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী। আরো উপস্থিত ছিলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, জামিয়ার শিক্ষাসচিব আল্লামা মুফতি কিফায়াতুল্লাহসহ বিশিষ্ট আলেম-ওলামারা ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আপনি প্রেসিডেন্ট, উন্মাদ রাজা নন: ট্রাম্পকে মার্কিন সিনেটর

আলেমরা রাষ্ট্র পরিচালনায় না এলে দেশে সুখ-শান্তি আসবে না: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৫:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫