ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায়: ঢাকা মহানগর দায়রা জজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

এবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের উদ্দেশে বলেছেন, মানুষ আপনাদের প্রশংসা করার জন্য মুখিয়ে আছে। শুধু আপনাদের কাছে আন্তরিক ব্যবহার ও সহযোগিতা চায়, হাসি মুখে দায়িত্ব পালন করুন সেটাই চায়। মানুষ আপনাদের ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায়।

আজ শনিবার (২২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দায়রা জজ আরও বলেন, অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত হচ্ছে, দ্রুত বিচার নিষ্পত্তি করছে। কিন্তু সেই সংবাদ জনমানুষের কাছে পৌঁছায় না। অপরাধী যেই হোক না কেন, তার যথোচিত বিচারও হতে হবে। বিচার যে হচ্ছে সেই সংবাদটিও জনগণের কাছে পৌঁছতে হবে।

কনফারেন্সে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায়: ঢাকা মহানগর দায়রা জজ

আপডেট সময় ০৫:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫