ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় অনুপস্থিত সৌদি আরব ৮ সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী ঠিক করেছে জামায়াত আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট দলের নাম জানালেন স্কালোনি অস্ট্রেলিয়া সিরিজে কোচের দায়িত্বে মাহমুদউল্লাহ–ইমরুল গণমাধ্যম যত শক্তিশালী, গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ কিউবার, ‘শেষ রক্তবিন্দু’ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দেশের জন্য বড় দুঃসংবাদ দিল এফএফডব্লিউসি কড়া নিরাপত্তার মধ্যে খামেনির জানাজার প্রস্তুতি চলছে মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই কেপ ভার্দের

কচুয়ায় পারিবারিক বিবাদে ছেলের দায়ের কোপে বাবার মর্মান্তিক মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১২৪৭ বার পড়া হয়েছে

চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা নোয়াপাড়া গ্রামে পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে কথাকাটাকাটির জেরে ছেলে মো. হোসাইনের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সী আব্দুল খালেক।

স্থানীয়রা জানান, ধারালো দা দিয়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে বাবা খালেকের মাথা ও শরীরে একের পর এক কোপ মারতে থাকেন হোসাইন। ভয়াবহ কোপে ঘটনাস্থলেই তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবার জানায়, হোসাইন দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

ঘটনার পর পালানোর চেষ্টা করলে এলাকাবাসী হোসাইনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বড় ছেলে নোমান সরকার বলেন, “আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিল, কিন্তু এমন নিষ্ঠুর কাজ করবে কখনো ভাবিনি।” স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন হত্যাকারীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অনুপস্থিত সৌদি আরব

কচুয়ায় পারিবারিক বিবাদে ছেলের দায়ের কোপে বাবার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১০:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫