মামলা, গ্রেপ্তার ও পুলিশের হয়রানি এড়াতে বিএনপিতে যোগ দেওয়ার মাত্র একদিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. শাহীন মিয়া। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছৈয়দপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাকে কুমিল্লা জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
গ্রেপ্তার শাহীন মিয়া দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। রাজনৈতিকভাবে তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
জানা গেছে, মামলা ও গ্রেপ্তারসহ পুলিশের হয়রানি থেকে মুক্তি পেতে গত রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির বাসভবনে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দেন শাহীন মিয়া। এ সময় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ও তার ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি ফুলের মালা পরিয়ে তাকে দলে বরণ করে নেন।
যোগদানের পরপরই দেবিদ্বার পৌর এলাকায় বিএনপি ও ধানের শীষের মিছিলে অংশ নিয়ে স্লোগান দিতে দেখা যায় তাকে।
এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ওসি শামসুল আলম বলেন, “শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান
ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ
‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!
আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার
কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার
ইমামতি করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি, সিজদায় মুসল্লিদের রেখে পালালেন আসামি
‘দেবদূতের মতো দেখায়, কিন্তু টোটাল কিলার’—মোদিকে নিয়ে ট্রাম্পের ব্যতিক্রমী মন্তব্য
নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু
সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি
মামলা ও গ্রেপ্তার এড়াতে বিএনপিতে যোগদান, পরদিনই গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১১:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ২৭৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























