ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫০০ ভেনেজুয়েলা ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিহত বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ জাপান-ব্রাজিল হাইভোল্টেজ ম্যাচে জিতবে কে, অপ্টার ভবিষ্যদ্বাণী আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি : শেখ হাসিনা লেবানিজদের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করছে ইসরাইল, ইউনেস্কোর উদ্বেগ সাংবাদিকের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার ‘আমি বাংলাদেশকে পছন্দ করি’ আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে ‘চেয়ার দখল’ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দেওয়া সেই স্কুলকে জাতীয়করণের নির্দেশ

হাদিকে হত্যা: প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

এবার ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ এ মামলার মূল আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে বলা হয়, গুপ্তচরের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ যে কোনো সময়ে বাংলাদেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন। এ কারণে স্থল, নৌ ও বিমানবন্দর দিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করে পলায়নকালে তাকে আটক নিশ্চিত করার লক্ষ্যে তার বিদেশ গমন রোধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

শরিফ ওসমান দিকে গুলির ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলাটি করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। এদিকে, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, হাদির ওপর গুলি চালানো মূল অভিযুক্ত ফয়সাল ইসলামের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে; এখনও সবশেষ অবস্থান নিশ্চিত নয়, তবে বিভিন্নভাবে গোয়েন্দারা এ বিষয়ে কাজ করে যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫০০

হাদিকে হত্যা: প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫