ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক ৭ মাসে বিএনপি নেতাদের দখলবাজিতে সরকার মারাত্মক ব্যর্থ: গোলাম পরওয়ার বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি সাবেক এমপির বাসায় অভিযান, ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী আটক ‘যে হামলায় জামায়াত ও আ.লীগের সম্পৃক্ততা আছে, সেখানে বিএনপিকে ট্যাগিং করেছেন সালমান মুক্তাদির’ লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে শিশুদের দিয়ে কোচিং পরিচালকদের মানববন্ধন বিনা দোষে ২২ বছর কারাবাস: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাশরাফি, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা’

ভোট যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে: সিইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

এবার ওসমান হাদির ঘটনায় জনমনে একটু ভয় ঢুকেছে। তবে নির্বাচনি পরিবেশ পরিপূর্ণভাবে বজায় রয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে। একইসাথে প্রার্থী ও ভোটারদের ভয় কেটে যাবে। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাঁধা নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক। দেশের ইসিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও কার্যক্রম নিয়ে সন্তুষ্ট কমিশন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আর তিনদিন হাতে আছে। দেশের ভিতর যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারাও এর মধ্যে নিবন্ধন করে ফেলবেন। সবাই ভোটের আওতায় আসেন। আগামী তিনদিনের মধ্যে আশা করি নিবন্ধন হার অনেক বেড়ে যাবে। আশা করি আমাদের এই হাইব্রিড সমাধান সারাবিশ্বে মডেল হয়ে থাকবে।

সার্বিক প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে করা হচ্ছে উল্লেখ করে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হার ব্যাপকভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানান সিইসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

ভোট যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে: সিইসি

আপডেট সময় ০৪:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫