ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি চাকরিজীবীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান প্রতিবেশীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে, ইরানের কাছে না থাকা অন্যায্য: ট্রাম্প সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে, মেসিই সর্বকালের সেরা: রোনালদো রাতারাতি বদলে গেল নিরাপত্তা ব্যবস্থা, মমতার বাড়ি থেকে সরিয়ে নেয়া হলো পুলিশি নিরাপত্তা নতুন করে ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকার ১২০ মোড়ে এআই ক্যামেরা মেসিকে ব্রাজিল দলে সাইন করাতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলো জর্ডান বাবা খুন, ভাই অপহৃত, মায়ের অনুপ্রেরণায় বিশ্বকাপে ইরাকের হুসেইন

হাদি হত্যার প্রতিবাদে মিছিলে যাওয়ায় নোবিপ্রবি ছাত্রদল নেতার পদ স্থগিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের সাংগঠনিক পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নোবিপ্রবি ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের সাংগঠনিক পদ আগামী তিন (৩) মাসের জন্য স্থগিত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে সারাদেশের মতো নোবিপ্রবিতেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। ওই কর্মসূচিতে দলমত নির্বিশেষে বিভিন্ন শিক্ষার্থীর অংশগ্রহণ দেখা গেলেও ছাত্রদলের নেতৃবৃন্দ সেখানে অংশ নেননি। পরে আলাদাভাবে ছাত্রদলের পক্ষ থেকে পৃথক বিক্ষোভ মিছিল করা হয়। তবে শিক্ষার্থীদের ওই মিছিলে অংশ নেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার তার সাংগঠনিক পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

পদ স্থগিত হওয়া ছাত্রদল নেতা মেহেদি হাসান বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলতে পারছি না।”

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা নেতৃত্ব বিপ্লবী শরীফ ওসমান হাদি ভাইকে ছাত্রদল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। হাদি হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে সক্রিয় রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একমাত্র ছাত্রদলই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।”

তিনি আরও বলেন, “কেন্দ্রীয় ছাত্রদলের অভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিজীবীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

হাদি হত্যার প্রতিবাদে মিছিলে যাওয়ায় নোবিপ্রবি ছাত্রদল নেতার পদ স্থগিত

আপডেট সময় ১০:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫