ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানের ফুটপাতে ভারতের পতাকা পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১ আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ

ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী রাজনৈতিক দৃশ্য। এখানে ছেলে ১০ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও, বাবা সরাসরি বিএনপির প্রার্থীর হয়ে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে নেমেছেন।
১০ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম—তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাজফুজ আলমের ভাই। অন্যদিকে তাঁর বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং তিনি এই আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে নিয়মিত পথসভা করছেন।
শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নেন আজিজুর রহমান। এসব সভায় তিনি প্রকাশ্যেই ধানের শীষ প্রতীকে ভোট চান।
বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজিজুর রহমান বলেন, ‘পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান বদলানোর সুযোগ নেই। তাই বিএনপির প্রার্থীর পক্ষেই ভোট চাইছি। ছেলে হিসেবে তার জন্য দোয়া করি।’
এ বিষয়ে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, ‘বিষয়টি নজরে এসেছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এ বিষয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।’
এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের ফুটপাতে ভারতের পতাকা

ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে

আপডেট সময় ০৬:১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬