ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি ‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো মেয়ে জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক

এক দশক ধরে মসজিদুল হারামের তারাবির ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামের তারাবির ইমাম হিসেবে ১০ বছর পূর্ণ করেছেন পবিত্র এই মসজিদের ইমাম ও খতিব শায়খ ইয়াসির আদ–দাওসারি। ১৪৩৭ হিজরির রমজান মাসে (২০১৬ সালের ৮ জুন) আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের তারাবি নামাজে নেতৃত্ব দেন শায়খ ড. ইয়াসির আদ–দাওসারি। তখন থেকেই পবিত্র এ মসজিদে তার কণ্ঠের কোরআন তিলাওয়াত ও ইমামতির ধারা অব্যাহত রয়েছে। ১৪৪৭ হিজরির রমজানে সেই স্মরণীয় ঘটনার ১০ বছর পূর্ণ হলো।

সৌদি আরবের দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুলআজিজের জারি করা রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছর পর হিজরি ১৪৪১ সালে তাকে স্থায়ী ইমাম হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে পবিত্র হারামের অন্যতম প্রধান ইমাম হিসেবে তার অবস্থান সুদৃঢ় হয়। এরপর থেকে প্রতি রমজানে তিনি নিয়মিত তারাবি ও তাহাজ্জুদ নামাজে ইমামতি করে আসছেন। পাশাপাশি সাপ্তাহিক জুমার খুতবা এবং প্রতিদিনের নামাজের জামাতেও ইমামতি করে যাচ্ছেন।

মক্কায় নিয়োগের আগে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের মসজিদ আদ–দাখিলের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তখন থেকেই সুললিত কণ্ঠের তিলাওয়াতের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। শায়খ ইয়াসির আদ–দাওসারি ইমামতির পাশাপাশি ইসলামী শরিয়াহ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

খুতবা ও বয়ানে সহমর্মিতা, ঐক্য এবং কোরআন–সুন্নাহভিত্তিক জীবনযাপনের প্রতি গুরুত্ব প্রদানের মাধ্যমে বিশ্বজুড়ে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ

এক দশক ধরে মসজিদুল হারামের তারাবির ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারি

আপডেট সময় ১২:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬