ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গায়ে হলুদের পরদিনই সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু, বিয়ের আনন্দে নেমে এলো শোক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

কনের গায়ে হলুদের আনন্দ শেষ হতে না হতেই হবু বরের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছে দুই পরিবার। রাজশাহী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রকৌশলী জুলফিকার ইসলাম জিল্লু।

নিহত জুলফিকার ইসলাম জিল্লু পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের আনসারুল মুন্সির ছেলে। তার বিয়ে ঠিক হয়েছিল রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বড় ছয়ঘটি গ্রামের মেডিকেল শিক্ষার্থী অন্তরা খাতুনের সঙ্গে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) কনের গায়ে হলুদের অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। পরদিন রবিবার সকালে বরের গায়ে হলুদের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। অনুষ্ঠানের পায়েস রান্নার জন্য দুধ আনতে নিজেই গাড়ি চালিয়ে বাজারে যাচ্ছিলেন জিল্লু।

পথিমধ্যে নাটোর–পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি রোড এলাকায় পৌঁছালে তার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়। দুই পরিবারে নেমে আসে নীরবতা, কান্না আর আহাজারি। স্বজনদের ভাষায়, যে বাড়িতে বিয়ের গান বাজছিল, সেখানে এখন শুধুই শোকের মাতম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

গায়ে হলুদের পরদিনই সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু, বিয়ের আনন্দে নেমে এলো শোক

আপডেট সময় ১২:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬