ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি খুলতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ইরানকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল, যার প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি চালু না করলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাত আরও কয়েক সপ্তাহ ধরে অব্যাহত থাকতে পারে, যা অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টায় আন্তর্জাতিক বাজার খোলার পরপরই তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর মে মাসের ডেলিভারি মূল্য প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করে। তবে কিছু সময় পর দাম কিছুটা কমে আসে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন এই পথ দিয়েই সম্পন্ন হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

হরমুজ প্রণালি খুলতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

আপডেট সময় ১২:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬