ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ফুরিয়ে আসছে বেঁচে থাকার সময়, এখনো নিখোঁজ ৫১০০০ ইরানের ‘ভয়ংকর অস্ত্রের’ অনুকরণ করছে পুরো বিশ্ব শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ এশিয়ার ৩ দেশ একজনকে কুপিয়ে হত্যা করেছি, লাশ নিয়ে যান তুরাগে কার লাশ’ পোস্ট করে গুজব ছড়ানোর অভিযোগ গোলাম মাওলা রনির বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি বগুড়ায় বেশি বরাদ্দ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের টেকনাফ সীমান্তে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো নিয়ে আলোচনা, খোঁজ নিচ্ছে প্রশাসন ‘হাদি হত্যার বিচার’ চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদের দান, মিলল প্রায় ১৬ কোটি টাকা

বাড়ছে বাস-ট্রাকের ভাড়া, সিদ্ধান্ত আজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসট্রাকসহ গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত হতে যাচ্ছে। বুধবার (২২ এপ্রিলসচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আজকের বৈঠকেই ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আসতে পারে।

পরিবহন খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে খুচরা যন্ত্রাংশ আমদানি ও যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ অবস্থায় ভাড়া সমন্বয় না করলে খাতটি বড় ধরনের আর্থিক চাপে পড়বে বলে মনে করছেন মালিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সরকারের কাছে দ্রুত ও যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে।

এর আগে, ১৯ এপ্রিল রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে, যা মন্ত্রণালয়ের অনুমোদনের পর চূড়ান্ত হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম নির্দেশনা দিয়ে বলেছেন, সরকারিভাবে ভাড়া বৃদ্ধি ঘোষণা না হওয়া পর্যন্ত বিদ্যমান ভাড়ার বেশি নেওয়া যাবে না।

বর্তমানে দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে। নতুন সিদ্ধান্তে এ ভাড়ায় পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ফুরিয়ে আসছে বেঁচে থাকার সময়, এখনো নিখোঁজ ৫১০০০

বাড়ছে বাস-ট্রাকের ভাড়া, সিদ্ধান্ত আজ

আপডেট সময় ১২:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬