ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ফুরিয়ে আসছে বেঁচে থাকার সময়, এখনো নিখোঁজ ৫১০০০ ইরানের ‘ভয়ংকর অস্ত্রের’ অনুকরণ করছে পুরো বিশ্ব শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ এশিয়ার ৩ দেশ একজনকে কুপিয়ে হত্যা করেছি, লাশ নিয়ে যান তুরাগে কার লাশ’ পোস্ট করে গুজব ছড়ানোর অভিযোগ গোলাম মাওলা রনির বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি বগুড়ায় বেশি বরাদ্দ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের টেকনাফ সীমান্তে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো নিয়ে আলোচনা, খোঁজ নিচ্ছে প্রশাসন ‘হাদি হত্যার বিচার’ চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদের দান, মিলল প্রায় ১৬ কোটি টাকা

জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

এবার জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করতে না পারায় চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তাই গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেয়া হয়েছে।

দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াটের বেশি হলেও গ্যাসের অভাবে অর্ধেকের মতো উৎপাদন হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব জানান, বুধবার দেশে বিদ্যুৎ চাহিদা ছিল ১৫৭৬৭ মেগাওয়াট। সরবরাহ হয়েছে ১৩ হাজার মেগাওয়াটের মতো। ঘাটতি ছিল ২ হাজার মেগাওয়াট।

জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে চলে গেছে মন্তব্য করে তিনি বলেন, আদানির বিদ্যুৎকেন্দ্র ২৬ এপ্রিলের মধ্যে ঠিক হয়ে যাবে।এরপর বন্ধ হওয়া ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব বলেন, সংকট আছে, সেটা সবাই মিলে সাশ্রয়ী হয়ে মোকাবিলা করতে হবে, তা না হলে সরকারের একার পক্ষে সম্ভব না। সেচ কাজে যাতে ব‍্যাঘাত না ঘটে, সেই নির্দেশনা দেয়া হয়েছে। সরকার শিল্পখাতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেয়ার চেষ্টা করছে বলেও জানান বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ফুরিয়ে আসছে বেঁচে থাকার সময়, এখনো নিখোঁজ ৫১০০০

জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ

আপডেট সময় ০৩:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬